শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

দুসপ্তাহের ব্যবধানে দিল্লিতে ফের ভূমিকম্প


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

আজ বিকেলে হঠাৎ কেঁপে ওঠে নয়াদিল্লি ও পার্শ্ববর্তী শহরগুলো। সংবাদ সংস্থা এএনআই সূত্রে এ খবর পাওয়া গেছে।

জানা যায়, স্থানীয় সময় বিকেল ৪টা ৮ মিনিটে কয়েক মুহূর্তের জন্য কেঁপে ওঠে দিল্লি। এ নিয়ে দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার ভূমিকম্প হলো সেখানে।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.১।

এর আগে গত ৩ অক্টোবর কেঁপেছিল দিল্লি। তবে সেবার ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপাল। এবার ভূমিকম্পের কেন্দ্র হরিয়ানার ফরিদাবাদ।

গত ৩ অক্টোবর পর পর চারটি ভূমিকম্পে কেঁপে উঠেছিল নেপাল। যার প্রভাব পড়েছিল দিল্লি, উত্তর প্রদেশের লখনউ, হাপুর, আমরোহাতে। কম্পন অনুভূত হয়েছিল উত্তরাখণ্ডের কিছু কিছু অংশ, চণ্ডীগড়, জয়পুরেও।

সূত্র : আনন্দবাজার পত্রিকা, এনডিটিভি

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ