শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

সীমান্তবর্তী শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে ইসরায়েল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

লেবাননের সীমান্তে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যোদ্ধাদের সাথে টানা কয়েকদিনের সংঘর্ষের পর ইসরায়েলের উত্তরাঞ্চলীয় কিরিয়াত শমোনা শহর খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (২০ অক্টোবর) এই পরিকল্পনার কথা ঘোষণা করে ইসরায়েলি সেনাবাহিনী।

বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আরব নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননে সংঘর্ষের পর নিজেদের উত্তরাঞ্চলীয় শহর খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘কিছুক্ষণ আগে সেনাবাহিনীর নর্দার্ন কমান্ড শহরের মেয়রকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ, পর্যটন মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে শহর খালি করার এই পরিকল্পনাটি পরিচালিত হবে।’
এএফপি বলছে, লেবাননের ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী এবং মিত্র ফিলিস্তিনি দলগুলো ইসরায়েলের বিরুদ্ধে কয়েকদিন ধরে আন্তঃসীমান্ত গোলাবর্ষণ করে চলেছে। এছাড়া বৃহস্পতিবার লেবানন থেকে উত্তর ইসরায়েলে বৃষ্টির মতো রকেট নিক্ষেপ করা হয়। এতে করে অবরুদ্ধ গাজা উপত্যকার ক্ষমতাসীন শাসকগোষ্ঠী হামাসের সাথে চলমান যুদ্ধের মধ্যেই ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তে নতুন করে যুদ্ধক্ষেত্র তৈরি হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

সুত্র: আরব নিউজ

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ