বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি 

তেল আবিবে পৌঁছাল হামাসের মুক্তি দেওয়া দুই জিম্মি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

 অনলাইন ডেস্ক
তেল আবিবে পৌঁছাল হামাসের মুক্তি দেওয়া দুই ইসরায়েলি জিম্মি

নুরিট কুপার (৭৯) ও ইয়োভড লিফশিটজ (৮৫) নামের দুই ইসরায়েলি প্রবীণ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। সোমবার রাতের দিকে তারা ইসরায়েলের রাজধানী তেল আবিবে পৌঁছান। সেখানে তাদেরকে চিকিৎসা দেওয়া হবে।

হামাস জানিয়েছে মানবিক ও তাদের স্বাস্থ্যের কথা বিবেচনায় তাদেরকে মুক্তি দেওয়া হবে।

ইসরায়েল জিম্মিদের মুক্তির কাজে সহায়তা করায় মিশরকে ধন্যবাদ জানিয়েছে। এখানে রেডক্রস গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। 
তবে এখনো কুপার স্বামী আমিরাম ও লিফশিটজের স্বামী ওডেড এখনো হামাসের কাছে জিম্মি রয়েছে।

এদিকে হোয়াইট হাউজ ও মার্কিন প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তারা মনে করছেন এখন গাজায় যুদ্ধবিরতির উপযুক্ত সময় নয়। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি সোমবার বলেছেন, আমরা মনে করি না যে এখন যুদ্ধবিরতির সময়।

সূত্র: বিবিসি

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ