রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪৩৬


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

উত্তর গাজার আল-শাতি শরণার্থী শিবির এবং দক্ষিণ খান ইউনিসে গত ২৪ ঘণ্টার ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ অন্তত ৪৩৬ ফিলিস্তিনি নিহত হয়েছে।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা-এর তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় নির্মমভাবে খুন হওয়া মোট ফিলিস্তিনিদের মধ্যে ১৮২টি শিশু রয়েছে যাদের বেশির ভাগই ছিল দক্ষিণ গাজায়।

সংস্থাটি জানায় ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৫,০৮৭ ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে ২,০৫৫ শিশু, ১,১১৯ জন মহিলা এবং ২১৭ জন বয়স্ক ব্যক্তি রয়েছে। একই সময়ে ইসরায়েলে ১,৪০০ জনেরও বেশি লোক নিহত হয়েছে।

এদিকে, ৭ অক্টোবর থেকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের আগ্রাসনে ৯৫ জন প্রাণ হারিয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় ৩২০ টিরও বেশি ‘সামরিক লক্ষ্যবস্তুতে’ আঘাত করেছে বলে দাবি করেছে।  

চলমান ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতার পরিপ্রেক্ষিতে, অনেকে বলেছেন যে গাজায় ধ্বংসাত্মক মৃত্যুর সংখ্যা ফিলিস্তিনিদের গণহত্যার সমান।

ফিলিস্তিনিদের বিরুদ্ধে উদ্বেগজনক নিপীড়ন এবং বিদ্যুৎ, জ্বালানি, পানি ও খাদ্যসহ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হওয়ার মধ্যেও জাতিসংঘ বারবার একটি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েও পশ্চিমাদের বাদার মুখে সেই প্রস্তাব পাস করতে ব্যর্থ হয়েছে। 

সুত্র: আল জাজিরা।  

এনএ/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ