বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি 

গাজায় যুদ্ধবিরতিতে যে শর্ত দিলেন বাইডেন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

হামাস যদি ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত  জিম্মি করা সকল বেসামরিকদের মুক্ত করে, তাহলেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

সোমবার (২৩ অক্টোবর) হোয়াইট হাউসে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন তিনি। বার্তাসংস্থা এএফপির প্রতিবেদন থেকে এই তথ্য জানানো হয়েছে। 

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাইডেন বলেন, ‘প্রথমে হামাসকে সব জিম্মিদের মুক্তি দিতে হবে, তারপর যুদ্ধবিরতি নিয়ে আলোচনার প্রসঙ্গ উঠতে পারে।’ এ প্রসঙ্গে আর বিস্তারিত কিছু বলেননি তিনি।

উল্লেখ্য গত ৭ অক্টোবর ইসরায়েলের উত্তরাঞ্চলের ইরেজ সীমান্তে অতর্কিত হামলা চলায় গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী দল হামাস। বুলডোজার দিয়ে সীমান্ত বেড়া ভেঙে শত শত সশস্ত্র হামাস যোদ্ধা ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে পড়ে।

সেদিনই ২ শতাধিক ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিকদের জিম্মি করে গাজায় নিয়ে গিয়েছিল তারা। ইসরায়েলে বন্দী থাকা বেসামরিক ফিলিস্তিনিদের মুক্তির দাবিতে তাদের মুক্তির কথা বলেছিল হামাস। ইতিপূর্বে বন্দীদের মুক্ত করতে এই পথই অনেকবার অবলম্বন করেছিল হামাস।

এর আগে 'সন্ত্রাসবাদের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার' রয়েছে এমন যুক্তিতে ইসরায়েরকে সমর্থন জানিয়েছে পশ্চিমা বিশ্বের যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য,কানাডা, ফ্রান্স, জার্মানি ও ইতালি। ইসরায়েল-ফিলিস্তিন প্রসঙ্গ নিয়ে রবিবার (২২ অক্টোবর) আলোচনার পর হোয়াইট হাউজ থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে ইসরায়েলের প্রতি দেশগুলো সুস্পষ্ট সমর্থন ব্যক্ত করেছে।

সুত্র: এএফপি

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ