রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ইসরায়েলের হামলায় গাজায় ৬৫৪৬ ফিলিস্তিনি নিহত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

সংঘাত শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ছয় হাজার ৫৪৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। যার মধ্যে শিশুর সংখ্যা ২ হাজার ৭০৪। এ ছাড়া আহত হয়েছে ১৭ হাজার ৪৩৯ জন। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা এক সংবাদ সম্মেলনে বুধবার এসব তথ্য জানান।

গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে গণহত্যা সংঘটিত হয়েছে উল্লেখ করে মন্ত্রণালয় আরো জানায়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৩৪৪ শিশুসহ ৭৫৬ ফিলিস্তিনি নিহত হয়েছে।

গাজার স্বাস্থ্য ব্যবস্থা তুলে ধরতে গিয়ে মুখপাত্র বলেন, নিরলস আক্রমণ এবং গুরুতর সংকটের মধ্যে গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থা পরিষেবার বাইরে চলে গেছে। হামলা ৫৭টি প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু ও ক্ষতিগ্রস্ত করেছে এবং ৭৩ জন চিকিৎসাকর্মী নিহত হয়েছেন। এ ছাড়া ২৫টি অ্যাম্বুল্যান্স এখন পরিষেবার বাইরে রয়েছে।
গাজায় ইসরায়েলের হামলায় আল-জাজিরার সাংবাদিক ওয়ায়েল আল-দাহদুহর স্ত্রী ও দুই সন্তান নিহত হয়েছেন। গাজার একটি শরণার্থীশিবিরে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় তারা নিহত হন।

আল-জাজিরার ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মেদ মোয়াদাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ওয়ায়েল আল-দাহদুহ আল-জাজিরার আরবির সাংবাদিক। তিনি ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত নিয়ে সরেজমিন প্রতিবেদন করছিলেন। 

সবচেয়ে মারাত্মক ওই গাজা সংঘাত শুরু হয় গত ৭ অক্টোবর।

সূত্র : আলজাজিরা, আল অ্যারাবিয়া, আনাদোলু এজেন্সি

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ