রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর কিয়ামতের দিন যে প্রশ্নগুলোর উত্তর সবাইকে দিতে হবে বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প

কুর্দিস্তানে ড্রোন হামলা মার্কিন সামরিক ঘাঁটিতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

উত্তর ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের এরবিলে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে। ইরাকের ইসলামি প্রতিরোধ সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ এই হামলার দায়িত্ব স্বীকার করেছে।

শুক্রবার টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করা এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন সেনাদের ওই ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর আগ্রাসন চালিয়ে আসছে তার প্রতিবাদে এই হামলা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়। 

তবে এরবিলের মার্কিন ঘাঁটিতে যে হামলা হয়েছে তাতে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
পিএমইউ তাদের বিবৃতিতে জানিয়েছে, গাজায় আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে এ ধরনের হামলা চলতেই থাকবে। এর আগেও ইরাকের প্রতিরোধকামী সংগঠনগুলোর জোট পিএমইউ ইরাক ও সিরিয়ার মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে।

সূত্র : পার্সটুডে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ