ইউক্রেনের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ একটি শহর দখলের দ্বারপ্রান্তে রয়েছে রুশ সেনারা। শহরটির নাম আবদিভকা। গত কয়েক মাস যাবত শহরটিতে দুই দেশের সেনাদের মধ্যে তীব্র লড়াই হয়েছে। এরই মধ্যে শহরটি থেকে নিজেদের সেনা প্রত্যাহার করে নিয়েছে ইউক্রেন।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, যেকোনও মুহূর্তে শহরটি রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যাবে।
ইউক্রেনের গোয়েন্দা সংস্থার বরাতে স্থানীয় সময় বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা পরামর্শক জ্যাক সুলিভান।
তিনি বলেছেন, “রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যাওয়ার ঝুঁকিতে রয়েছে আবদিভকা।”
তার দাবি, পর্যাপ্ত যুদ্ধাস্ত্রের অভাবে শহরটি হারাতে যাচ্ছে ইউক্রেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ‘যতগুলো সম্ভব ততগুলো ইউ