বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এভিয়েশন হাবে উন্নীত করার মহাপরিকল্পনা

ফ্রান্সে ইমামদের বিরুদ্ধে নয়া সীমাবদ্ধতা আরোপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ফ্রান্সে নতুন আইন প্রণয়নের মাধ্যমে মসজিদের ইমামদের বিরুদ্ধে সীমাবদ্ধতা জোরদার করেছে সেদেশের সরকার।

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন বলেছেন, মসজিদের ইমামদেরকে অবশ্যই ফরাসি ভাষা শিক্ষা এবং সেক্যুলারিজম বিষয়ক একাধিক কোর্স সম্পন্ন করতে হবে। বিদেশ থেকে ফ্রান্সে ইমাম পাঠানোর সুযোগও চলতি বছর থেকে বন্ধ হয়ে যাবে বলে তিনি জানিয়েছেন।

এর আগে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেদেশ থেকে তিউনিসিয়ার একজন ইমাম ও খতিবকে বহিষ্কার করেছে। দীর্ঘ ৪০ বছর সেদেশে বসবাস করার পরও তাকে বহিষ্কারাদেশের সম্মুখীন হতে হয়েছে।

বর্তমানে পবিত্র ইসলাম হচ্ছে ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম ধর্ম। বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী ফ্রান্সে ৫০ থেকে ৬০ লাখ মুসলমান বাস করেন। দেশটির মোট জনসংখ্যা প্রায় ৬ কোটি ৭০ লাখ।

সূত্র: ‍পার্সটুডে

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ