বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এভিয়েশন হাবে উন্নীত করার মহাপরিকল্পনা

বিহারে লোকসভা নির্বাচনে ১১ টি আসনে লড়বেন ওয়াইসির দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের বিহারে আসন্ন লোকসভা নির্বাচনে ৪০টি আসনের মধ্যে ১১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে আসাদউদ্দিন ওয়াইসির দল ," অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম )।

বুধবার বিহারে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দলের বিধায়ক আখতারুল ইমান এই ঘোষণা দেন। 

তিনি বলেন, “আমরা বিহারে এবং জাতীয় স্তরে ধর্মনিরপেক্ষ ভোট বাঁচাতে আপ্রাণ চেষ্টা করেছি। কিন্তু এই লোকেরা আমাদের পিঠে ছুরিকাঘাত করে আমাদের লোকজনকে ছিনিয়ে নেয়। তবে জাতি, সংখ্যালঘু ও দলিতদের স্বার্থে তাদের সমর্থন করা জরুরি।”

এআইএমআইএম বিহারে ২০২০ সালের বিধানসভা নির্বাচনে ৫ টি আসন জিতেছিল, কিন্তু ২০২২ সালে তার চারজন বিধায়ক দল ছেড়ে আরজেডিরতে যোগ দেন।

দলটি অবশ্য তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গে প্রতিদ্বন্দ্বিতা নাও করতে পারে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাংলায় প্রার্থী দিলেও পরাজিত হয়েছিল ওয়াইসির দল এআইএমআইএম।

বর্তমানে লোকসভায় এআইএমআইএম-এর দুটি আসন রয়েছে। হায়দরাবাদ ওয়াইসি নিজে এবং ঔরঙ্গাবাদ থেকে ইমতিয়াজ জলিল।

সূত্র: আওয়াজ দ্যা ভয়েজ

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ