বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা

গাজায় যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাবে চীন-রাশিয়ার ভেটো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

চীন-রাশিয়ার ভেটোতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আমেরিকার উত্থাপিত গাজা যুদ্ধবিরতি প্রস্তাব পাস হয়নি। শুক্রবার প্রস্তাবটি উত্থাপন করা হয়।

যুক্তরাষ্ট্রের আনা প্রস্তাবে প্রায় ছয় সপ্তাহ স্থায়ী ‘টেকসই যুদ্ধবিরতির’ আহ্বান জানানো হয়। প্রস্তাবে বলা হয়, এটি বেসামরিক নাগরিকদের রক্ষা করবে এবং মানবিক সহায়তা প্রদানের অনুমতি দেবে। প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ১১টি। আর বিপক্ষে ভোট দিয়েছে রাশিয়া, চীন ও আলজেরিয়া এবং ভোট দানে বিরত ছিল গায়ানা।

জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, মার্কিন যুদ্ধবিরতির এই প্রস্তাবে অত্যন্ত রাজনীতিকরণ করা হয়েছে। এছাড়াও এটিতে ইসরায়েলের জন্য রাফায় সামরিক অভিযান চালানোর জন্য একটি কার্যকর সবুজ সংকেত রয়েছে।

ভ্যাসিলি নেবেনজিয়া জানান, রাশিয়া ইতোমধ্যে স্পষ্ট করে বলেছে- অর্থহীন কোনও যুদ্ধবিরতির প্রস্তাব, যা আমাদের কোনও গন্তব্যে নিতে পারে না, তাতে সম্মতি দেওয়া হবে না। সূত্র: আল জাজিরা, বিবিসি, দ্য গার্ডিয়ান

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ