বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা

গাজায় আরো একজন ইসরায়েলি বন্দী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামাসের সামরিক শাখার মুখপাত্র বলেছেন, ইসরায়েলের সৃষ্ট পরিস্থিতির কারণে গাজা উপত্যকায় আরও এক ইসরায়েলি বন্দির মৃত্যু হয়েছে।

কাসসাম ব্রিগেডের মুখপাত্র জানিয়েছেন, খাদ্য ও ওষুধের অভাবে ৩৪ বছর বয়সী বেগিভ বুখাতাফের মৃত্যু হয়েছে।

আবু ওবেইদা বলেন, 'আমরা আগেই সতর্ক করেছিলাম যে, শত্রু বন্দিরা আমাদের জনগণের মতো একই পরিস্থিতিতে ভুগছে: খাদ্য ও ওষুধ থেকে ক্ষুধা ও বঞ্চনা।

কাসসাম ব্রিগেডস ওই বন্দির একটি ভিডিও প্রকাশ করে বার্তা দিয়েছে, 'ইসরায়েলি সেনাবাহিনীর হামলা থেকে বেঁচে গেলেও খাদ্য ও ওষুধের অভাবে রেহাই পাননি তিনি।

মার্চের শুরুতে হামাস জানিয়েছিল, গাজায় আটক সাত বন্দি নিহত হয়েছে অবরুদ্ধ ছিটমহলে ইসরায়েলের বোমাবর্ষণের ফলে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ