বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা

ভারতের উত্তরপ্রদেশে মাদরাসা শিক্ষা নিষিদ্ধ করে আদালতের রায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ভারতের জাতীয় নির্বাচনের আগে সবচেয়ে জনবহুল রাজ্যে ইসলামিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে নিষিদ্ধ করে আদেশ জারি করেছে দেশটির একটি আদালত।

উত্তরপ্রদেশের এলাহাবাদ হাইকোর্ট শুক্রবার রাজ্যেটির মাদ্রাসা ও ইসলামিক স্কুলগুলি পরিচালনাকারী ২০০৪ সালের একটি আইন বাতিল করে লাখ লাখ শিক্ষার্থীকে প্রচলিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে স্থানান্তরিত করার আদেশ দিয়েছে।

ভারতীয় আদালত বলেছে যে, ইসলামিক স্কুল সংক্রান্ত আইন সাংবিধানিক ধর্মনিরপেক্ষতা লঙ্ঘন করেছে। তবে, উত্তর প্রদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রধান ইফতেখার আহমেদ জাভেদ বলেন, 'এই পদক্ষেপ ২৫ হাজার ইসলামিক স্কুলের ২৭ লাখ শিক্ষার্থী এবং প্রায় ১০ হাজার শিক্ষককে বিচ্যুত করবে।’

সমালোচকরা এটিকে এমন এক সময়ে মুসলমানদের আরও কোনঠাসা করার একটি পদক্ষেপে হিসেবে অভিহিত করেছেন, যখন ভারত আগামী মাসে শুরু হওয়া সাধারণ নির্বাচনের দিকে যাচ্ছে, এবং প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসতে চাইছেন।

যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইন্ডিয়া হেট ল্যাব (আইএইচএল) দ্বারা এই সপ্তাহে থেকে প্রকাশিত নতুন প্রতিবেদন অনুসারে, ভারত ২০২৩ সালে প্রতিদিন গড়ে প্রায় দুটি মুসলিম বিদ্বেষী ঘৃণামূলক বক্তব্যের ঘটনা অবলোকন করেছে, এই ঘটনাগুলির একটি গরিষ্ঠ অংশ ঘটেছে উগ্রপন্থী হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি দ্বারা শাসিত রাজ্যগুলিতে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ