বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা

যে ইস্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে গাজা যুদ্ধবিরতির আলোচনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

কাতারের রাজধানী দোহায় চলছে গাজা যুদ্ধবিরতির আলোচনা। তবে ইসরায়েল একটি পুরনো ইস্যুকে টেনে আনায় উত্তপ্ত হয়ে উঠেছে এই আলোচনা।

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের হামাসের একটি সূত্র বিষয়টি জানিয়েছে।

হামাসের ওই সূত্র জানায়, ইসরায়েল আলোচনায় নতুন কিছু দাবি যুক্ত করেছে। এরমধ্যে অন্যতম একটি হল- তারা গাজায় ১০ বছর আগে নিহত দুই সেনার মরদেহ ফেরত চায়। ২০১৪ সালে গাজায় আগ্রাসন চালাতে গিয়ে নিহত হন ওরন শল এবং হাদার গোল্ডিন নামের দুই সেনা। তাদের মরদেহ এখন পর্যন্ত ফেরত দেয়নি হামাস।

অপরদিকে হামাস জানিয়েছে, যতক্ষণ ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবে না ততক্ষণ কোনও চুক্তিতে রাজি হবে না তারা। যদিও ইসরায়েল হামাসের এই দাবি প্রত্যাখ্যান করেছে।

হামাসের ওই সূত্রটি সৌদির সংবাদমাধ্যম আল-আরাবি আল-জাদিদকে বলেছেন, “আলোচনার টেবিল উত্তপ্ত হয়ে উঠেছে। হামাসের অবস্থান দৃঢ়, আমরা ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করব না যেটির জন্য তারা চাপ দিচ্ছে।”

সূত্রটি আরও জানিয়েছে, আলোচনায় ইসরায়েলের প্রতিনিধিরা বারবার জানতে চেয়েছেন- হামাসের সামরিক শাখার দ্বিতীয় শীর্ষ কমান্ডার মারওয়ান ঈসা নিহত হয়েছেন কিনা। তবে হামাসের প্রতিনিধিরা বিষয়টি নিশ্চিত করেননি।

হামাসের সূত্রটি প্রশ্ন করেছেন, ইসরায়েল দাবি করে গাজায় কি হচ্ছে তার সবই তারা জানে। তাহলে মারওয়ান ঈসা নিহত হয়েছেন কি না সেটি নিশ্চিত হতে কেন হামাসের প্রতিনিধিদের কাছে তারা জিজ্ঞেস করছে?

এদিকে দোহায় আলোচনা শেষে কাতার ছেড়েছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ’র বিল বার্নস, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নেয়াসহ অন্যরা। তারা আলোচনার ব্যাপারে ঊর্ধ্বতনদের অবহিত করবেন। সূত্র: টাইমস অব ইসরায়েল

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ