শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সবার কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ইসলামী আন্দোলনের ছাত্রী ও মহিলা ইউনিটের শপথ ও তারবিয়াত মজলিস অনুষ্ঠিত ক্যান্সার চিকিৎসায় প্রতিটি বিভাগে বিশেষায়িত হাসপাতাল করবে সরকার বেহুঁশ দিগ্বিদিক বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, বিপাকে ব্যবহারকারীরা  দুই কোটি মানুষের স্বাক্ষর সংগ্রহের ঘোষণা খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির মাওলানা আরশাদ মাদানীর শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছেন পাকিস্তান বেফাকের ২৮ বছরের কাণ্ডারি, কে এই হানিফ জালান্ধরি মসজিদে নববিতে জুমার নামাজে মুসল্লিদের জন্য বিশেষ ‘তাসহিল কার্ড’

স্বাধীন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হামাসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

স্বাধীনতা অর্জন না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। গোষ্ঠীটির পলিটিক্যাল ব্যুরোর এক সদস্য এ কথা জানিয়েছেন।

সোমবার দেয়া এক বিবৃতিতে হামাস নেতা হুসাম বাদরান বলেছেন, হামাস যোদ্ধারা রাজনৈতিকভাবে প্রতিরোধ জারি রাখার চর্চা করছে। তারা একটি পরিষ্কার ও নির্দিষ্ট লক্ষ্য নিয়ে সামনে আগাচ্ছে। ফিলিস্তিনের মানুষের জন্য বিশেষ করে গাজার মানুষের যা দরকারি তা নিশ্চিত করতেই কাজ করছে হামাস।

হামাসের এই নেতা বলেছেন, গাজায় ইসরায়েলি আগ্রাসনের, মানবিক সহায়তা সরবরাহ ও বাস্ত্যুচ্যুত মানুষের নিজ জন্মভিটায় ফেরানোও প্রতিরোধ যোদ্ধাদের প্রধান লক্ষ্য। 

হামাস আরো বলেছে, যুদ্ধবিরতির প্রস্তাব হতে হবে পরিষ্কার পুনর্গঠন ও আর ফিলিস্তিনি জিম্মিদের মুক্তির কোনো সংখ্যাও থাকবে না। বাদরান বলেছেন, ধারাবাহিক আন্তর্জাতিক চাপ বেনিয়ামিন নেতানিয়াহুর ইসরায়েলকে দুর্বল অবস্থানে নিয়ে গেছে। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ