বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন

ইসরায়েলকে আবারো অস্ত্র সহায়তা দিচ্ছে আমেরিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ফিলিস্তিনের গাজায় হামলা অব্যাহত রাখতে ইহুদিবাদী ইসরায়েলকে আবারও অস্ত্র সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন এই প্যাকেজে ২ হাজার পাউন্ডের বেশি বোমা ও ২৫টি এফ-থার্টি ফাইভ/এ যুদ্ধবিমান সরবরাহের অনুমোদন দিয়েছে বাইডেন প্রশাসন।

শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ওয়াশিংটন পোস্ট’। 

তবে অস্ত্র সরবরাহের বিষয়ে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে হোয়াইট হাউজ এবং ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাস।

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। হামলার শুরু থেকেই ইসরায়েল অস্ত্র সরবরাহ করে আসছে আমেরিকা। রিপোর্ট লেখা পর্যন্ত এই হামলায় ৩২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। আহত হয়েছেন প্রায় ৭৫ হাজার মানুষ। এছাড়া গাজার ২৩ লাখ বাসিন্দার অধিকাংশই বাস্তুচ্যূত। সূত্র: ওয়াশিংটন পোস্ট।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ