বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন

হামাসের হামলায় গুরুতর আহত ৬ ইসরায়েলি কমান্ডো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় গুরুতর আহত হয়েছেন ৬ ইসরায়েলি কমান্ডো। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল শুক্রবার (২৯ মার্চ) এক প্রতিবেদনে জানিয়েছে, ওই একই হামলায় প্রাণ হারিয়েছেন এক সেনা।

নিহতের নাম সার্জেন্ট ফার্স্ট ক্লাস অ্যালন কুদ্রিয়াসোভ (২১)। তিনি ইগোজ কমান্ডো ইউনিটের সেনা ছিলেন। ছয়জন গুরুতর আহত এবং একজন নিহত হওয়ার পাশাপাশি আরও ৯ সেনা সামান্য আহত হয়েছেন।

এ ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, আহত কমান্ডোরা গাজার দক্ষিণাঞ্চলের একটি বাড়ির ভেতর অবস্থান নিয়েছিলেন। তখন তাদের লক্ষ্য করে আরপিজি ছোড়েন হামাসের যোদ্ধারা। এতে এক সেনা নিহত হন এবং ১৬ জন আহত হন। যার মধ্যে ৬ কমান্ডো গুরুতর আহত হন। তাদের সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

গত বছরের ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। ওইদিন গাজায় ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। এর কয়েকদিন পর ট্যাংক ও অন্যান্য সাঁজোয়া যান নিয়ে গাজায় ঢুকে পড়ে দখলদার ইসরায়েলের সেনারা।

ছয় মাসের বেশি সময় ধরে চলা এ যুদ্ধে এখন পর্যন্ত ২৫৪ ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও কয়েক হাজার সেনা। যাদের বেশিরভাগই পঙ্গুত্ব বরণ করেছেন।

অপরদিকে ইসরায়েল দাবি করে থাকে তারা হামাসের ৮ থেকে ১০ হাজার যোদ্ধাকে হত্যা করেছে। তবে গাজায় ইসরায়েলিদের বর্বর হামলায় এখন পর্যন্ত যে ৩৩ হাজার মানুষ নিহত হয়েছেন তাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া যেসব পুরুষ নিহত হয়েছেন তারাও যে হামাসের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন এমন কোনো প্রমাণ দেখাতে পারেনি ইসরায়েলিরা।

সূত্র: টাইমস অব ইসরায়েল

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ