শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সবার কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ইসলামী আন্দোলনের ছাত্রী ও মহিলা ইউনিটের শপথ ও তারবিয়াত মজলিস অনুষ্ঠিত ক্যান্সার চিকিৎসায় প্রতিটি বিভাগে বিশেষায়িত হাসপাতাল করবে সরকার বেহুঁশ দিগ্বিদিক বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, বিপাকে ব্যবহারকারীরা  দুই কোটি মানুষের স্বাক্ষর সংগ্রহের ঘোষণা খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির মাওলানা আরশাদ মাদানীর শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছেন পাকিস্তান বেফাকের ২৮ বছরের কাণ্ডারি, কে এই হানিফ জালান্ধরি মসজিদে নববিতে জুমার নামাজে মুসল্লিদের জন্য বিশেষ ‘তাসহিল কার্ড’

বিদেশি ইমাম ও ইসলামি বক্তাদের গোল্ডেন ভিসা দিচ্ছে দুবাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

যেসব বিদেশি ইমাম, মুফতি ও ইসলামি বক্তা গত ২০ বছরেরও বেশি সময় ধরে সেবা দিয়ে যাচ্ছেন, পুরস্কার হিসেবে তাদেরকে গোল্ডেন ভিসা প্রদানের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের অন্যতম এমিরেত (রাজ্য) দুবাই। আসন্ন ঈদুল ফিতরের আগেই গোল্ডেন ভিসা পাবেন তারা।

দুবাইয়ের রাজ্য সরকার ‘দ্য এক্সিকিউটিভ কাউন্সিল অব দুবাই’র চেয়ারম্যান শেখ হামাদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছেন। গোল্ডেন ভিসার পাশাপাশি আর্থিক ভাবেও তাদের সম্মানিত করা হবে বলে ঘোষণায় জানিয়েছেন শেখ হামাদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।

প্রসঙ্গত, দুবাইয়ের গোল্ডেন ভিসার মেয়াদ সর্বনিম্ন পাঁচ বছর থেকে সর্বোচ্চ ১০ বছরের হয়ে থাকে। অভিবাসী বা অভিবাসনপ্রত্যাশীদের জন্য এই ভিসা অনেকটা সোনার হরিণের মতো। কারণ গোল্ডেন ভিসাধারীরা আমিরাতে দীর্ঘদিন ধরে বসবাস করতে পারেন, স্ত্রী-সন্তানসহ নিজেদের পরিবারের সদস্যদের দুবাইয়ে আনতে পারেন, বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে সাধারণ ভিসাধারীর চেয়ে বেশি সুবিধা ভোগ করেন, দীর্ঘদিন দেশের বাইরে থাকতে পারেন এবং আরও অনেক সুবিধা পান। এক কথায় দুবাইয়ের গোল্ডেন ভিসাধারীরা সেখানকার সমাজের ‘ভিআইপি’।

এর আগে গত মাসে ইমাম-মুয়াজ্জিনদের বেতন বাড়িয়েছিল দুবাইয়ের রাজ্য সরকার।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ