বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন

চুক্তিতে হামাসকে রাজি করাতে মিসর-কাতারের প্রতি আহ্বান বাইডেনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ইসরায়েলের সাথে জিম্মি চুক্তিতে হামাসকে রাজি করাতে মিসর ও কাতারের নেতৃবৃন্দের প্রতি সহায়তার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

কায়রোয় যুদ্ধবিরতির আলোচনার প্রাক্কালে একজন মার্কিন কর্মকর্তা এ কথা জানিয়েছেন।

গাজায় অস্থায়ী যুদ্ধবিরতি এবং ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের মুুক্তির বিনিময়ে হামাসের কাছে আটক জিম্মিদের ছেড়ে দেওয়া নিয়ে একটি চুক্তিতে পৌঁছাতে যুক্তরাষ্ট্র, মিসর ও কাতার কয়েকসপ্তাহ ধরে আলোচনা চালিয়ে আসছিল।

কিন্তু পবিত্র রমজানের আগে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে তারা ব্যর্থ হয়। এ প্রেক্ষিতে কায়রোতে নতুন করে আলোচনা শুরুর প্রস্তুতি নেওয়া হয়েছে।

শুক্রবার হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, কায়রোতে সপ্তাহান্তে আলোচনা হবে। তবে এ আলোচনায় মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া, কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মেদ বিন আবদুল রহমান আল থানি এবং মিসরের গোয়েন্দা প্রধান আব্বাস কারমেলের সাথে সিআইয়ের পরিচালক বিল বার্নস যোগ দেবেন কিনা তা নিশ্চিত নয়।

শুক্রবার মিসরের প্রেসিডেন্ট ও কাতারের আমিরের কাছে লেখা চিঠিতে একটি চুক্তিতে সম্মত হতে এবং তা মেনে চলার অঙ্গীকার হামাসের কাছ থেকে আদায় করার আহ্বান জানান বাইডেন।

এর আগে বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে টেলিফোনে বাইডেন  বলেছেন, হামাসের কাছে আটক জিম্মিদের মুক্তির জন্যে অবশ্যই সবকিছু করা হবে।

ফিলিস্তিনি সংগঠন হামাস গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক বড় ধরনের হামলা চালায়। তাদের এ হামলায় প্রায় এক হাজার ১৭০ ইসরায়েলি নিহত হয়। এছাড়াও ২৫০ জিম্মিকে আটক করে হামাস। এখনও তাদের কাছে ১৫০ জিম্মি আটক রয়েছে।

এদিকে, ৭ অক্টোবর ইসরায়েল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে যা এখনও চলছে। গাজায় ইসরায়েলের অব্যাহত এ হামলায় ৩৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সূত্র : নিউ ইয়র্ক টাইমস।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ