শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮


যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভ থেকে ২ হাজারের বেশি গ্রেপ্তার 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে বিগত কয়েক সপ্তাহ ধরে চলা ইসরায়েলবিরোধী আন্দোলন এরই মধ্যে তীব্র রূপ নিয়েছে। ক্যাম্পাসগুলোতে গাজায় ইসরায়েলি আগ্রাসনবিরোধী আন্দোলন থেকে এখন পর্যন্ত ২ হাজার ১০০ জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বার্তা সংস্থা এপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে গ্রেপ্তার হওয়া বিক্ষোভকারীদের সংখ্যা একত্র করে এপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে কোন ক্যাম্পাস থেকে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি মার্কিন সংবাদ সংস্থাটি। তবে বিভিন্ন সূত্র থেকে খবর, কেবল কলাম্বিয়া ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে কয়েক শ বিক্ষ