শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস

ভারতের সাথে ওয়েবসাইটের যুদ্ধে জয় পাকিস্তানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তানের সাবেক ফেডারেল মন্ত্রী ও সিনেটর ফয়সাল ভাওদা জানিয়েছেন, ভারতের মিডিয়া ও ওয়েবসাইট বন্ধ করে পাকিস্তান একটি শক্তিশালী বার্তা দিয়েছে, যা তিনি তুলনা করেছেন “ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার” সঙ্গে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ফয়সাল ভাওদা বলেন, পাকিস্তানের সেনাপ্রধানের নেতৃত্বে প্রথম ধাপে ভারতের শীর্ষস্থানীয় ওয়েবসাইট ও টিভি চ্যানেলগুলো ব্লক করা হয়েছে।


তিনি বলেন, “আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলো না থাকা সত্ত্বেও পাকিস্তান ভারতের শীর্ষ মিডিয়া আউটলেটগুলো বন্ধ করতে সক্ষম হয়েছে। এটি একটি প্রতীকী কিন্তু কার্যকর প্রতিক্রিয়া।”

ভাওদা আরও বলেন, “পাকিস্তান প্রতিটি পর্যায়ে ভারতের জবাব দিয়েছে এবং শিগগির আরও ভারতীয় চ্যানেলও ব্লক করা হবে। শুধু তাই নয়, পাকিস্তান ভারতের কাছ থেকে বকেয়া অর্থ সুদসহ আদায় করবে।”

সাম্প্রতিক সময়ের নিরাপত্তা ও মিডিয়া-সংক্রান্ত অভিযোগ-প্রতিআভিযোগের প্রেক্ষাপটে পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হলো।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ