ইরানে রহস্যজনক হেলিকপ্টার দুর্ঘটনায় দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুুল্লাহিয়ানসহ নয় আরোহীই নিহত হয়েছেন। খারাপ আবহাওয়ার কথা বলা হলেও হেলিকপ্টার দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি। ইরান-ইসরায়েল টানটান উত্তেজনার মধ্যে এ দুর্ঘটনা ঘিরে তৈরি হয়েছে রহস্যের জাল।
প্রেসিডেন্ট রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী আব্দোল্লাহিয়ানসহ অন্য কর্মকর্তাদের বহনকারী হেলিকপ্টারটি উড্ডয়নের প্রায় ৩০ মিনিটের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বেল-২১২ মডেলের হেলিকপ্টারটি ছিল যুক্তরাষ্ট্রের তৈরি। দুর্ঘটনার পেছনে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হাত আছে কি না, তা নিয়েও উঠেছে প্রশ্ন। এ দুর্ঘটনার পরিণতিতে আঞ্চলিক রাজনীতি ও সামরিক ক্ষেত্রে কোনো প্রেক্ষাপট তৈরি হয় কি না তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। পশ্চিমা মহল বিষয়টির দিকে সতর্ক দৃষ্টি রাখছে।
গত রবিবারের এ দুর্ঘটন