ফিলিস্তিনের গাজা উপত্যকায় শিশুদের ওপর বর্বর হামলার কারণে ইসরাইলি সেনাবিহনীকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। গাজায় ইসরাইলি হামলায় হাজার হাজার শিশু নিহত ও আহত হওয়ার প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নিলো বৈশ্বিক এই সংস্থা।
শনিবার (৮ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার মধ্য গাজার নুসেইরাত শরণার্থীশিবিরে জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে বিমান হামলা চালানোয় শিশুসহ অনেকে মারা যাওয়ায় ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে জাতিসংঘ।
কালো তালিকায় ইসরায়েলের অবস্থানের বিষয়টি নিশ্চিত করেছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ আরদান সামাজিক যোগাযোগামাধ্যম এক্সে বলেছেন, তিনি প্রজ্ঞাপন পেয়েছেন এবং এই পদক্ষেপে ক্ষুব্ধ।
গাজায় ইহুদিবাদী সেনাদের হামলায় হাজার হাজার শিশু নিহত