পবিত্র হজ পালন করতে প্রতি বছর লাখ লাখ মুসলমান সৌদি আরবে যান। তবে বহু মুসল্লির মৃত্যুর প্রেক্ষাপটে এবছরটা বাড়তি শোকাবহ হয়ে উঠেছে। সৌদি আরব বলছে, এবার হজ চলাকালীন ১৩০০ জনেরও বেশি মানুষ মারা গেছেন।
মারা যাওয়া এসব মানুষের বেশিরভাগই ছিলেন অননুমোদিত হজযাত্রী। সোমবার (২৪ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের হজের সময় কমপক্ষে ১৩০১ জন মারা গেছেন বলে সৌদি আরব জানিয়েছে। মৃতদের বেশিরভাগই ছিলেন অননুমোদিত হজযাত্রী যারা তীব্র গরমে দীর্ঘ পথ পায়ে হেঁটেছিলেন।
মূলত তীব্র তাপপ্রবাহের মধ্যেই এবারের হজ অনুষ্ঠিত হয়েছে এবং এসময় মধ্যপ্রাচ্যের এই দেশটিতে তাপমাত্রা কখনও কখনও ৫