শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

তালাকের পরও ভরণপোষণ পাবেন ভারতীয় মুসলিম নারীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ভারতীয় মুসলিম নারী ও সুপ্রিম কোর্ট-ছবি: সংগৃহীত

বিবাহবিচ্ছেদ হওয়ার পরেও স্বামীর কাছ থেকে ভরণপোষণ চাইতে পারেন মুসলিম নারীরা। বুধবার ( ১০ জুলাই) এই আদেশ জারি করেছে ভারতের সুপ্রিম কোর্ট।

বিচারপতি বিভি নাগারত্ন এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের ডিভিশন বেঞ্চ এই রায় দেন। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন; গাজায় দখলদার ইসরায়েলি বর্বরতায় আরও অর্ধশতাধিক শহীদ

প্রতিবেদনে বলা হয়েছে, নারীদের ঘরের কাজ করা অথবা পরিবার সামলানোর জন্য জন্য কোন বিনিময় মূল্য ছিল না। এজন্য হোমমেকার বা গৃহিণীদের কাজের কোন স্বীকৃতি দিতেও দেখা যায়নি। কিন্তু এখন থেকে ভারতীয় পুরুষদের স্ত্রীদের ঘর সামলানো ও পরিবারের দেখাশোনা করার মূল্য দিতে হবে।

বিচারপতি বিভি নাগারথনা এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চ এই রায় দিয়ে বলেন, একজন তালাকপ্রাপ্ত মুসলিম নারী ফৌজদারি কার্যবিধির ধারা ১২৫ এর অধীনে তার স্বামীর কাছ থেকে ভরণপোষণ চাইতে পারেন। বেঞ্চ আরও বলেছে, ভরণপোষণ চাওয়ার অধিকার সমস্ত বিবাহিত নারীদের জন্য প্রযোজ্য, ধর্ম নির্বিশেষে।

আরও পড়ুন; ফের ইসরায়েলকে কড়া হুশিয়ারি দিয়ে যা বললেন এরদোগান

এক্ষেত্রে পরিবারের নারীদের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে যৌথ ব্যাংক অ্যাকাউন্ট করা এবং স্ত্রীকে এটিএম অ্যাক্সেস দেওয়ার মতো ব্যবহারিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে আদালত।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ