শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ড. ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন তুরস্কের ফার্স্ট লেডি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
তুরস্কের ফার্স্ট লেডি অ্যামিন এরদোগান

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের ফার্স্ট লেডি অ্যামিন এরদোগান। 

বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন মুহাম্মদ ইউনূস। এরপরই তার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অভিনন্দন বার্তা পোস্ট করেন এরদোগান পত্নী আমিন। 

অভিনন্দন বার্তার শুরুতেই জাতিসংঘের উপদেষ্টা বোর্ডে ড. ইউনূসের অবদানের কথা উল্লেখ করেন আমিন। তিনি ওই বোর্ডে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ড. ইউনূসকে ধন্যবাদ জানিয়ে অ্যাক্স মাধ্যমে আমিন লিখেছেন, ‘আমি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের চেয়ারম্যান হিসেবে মুহাম্মদ ইউনূসের নতুন পদে সাফল্য কামনা করছি।’ 

অ্যামিন বিশ্বাস করেন, বাংলাদেশে ড. ইউনূসের মূল্যবান সেবা সমাজের সব অংশকে আশা ও শান্তি দেবে। 

তিনি লিখেছেন, ‘এই উপলক্ষ্যে, আমি বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ এবং ভ্রাতৃপ্রতিম জনগণকে তাদের সমৃদ্ধি এবং মঙ্গলের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা জানাই।’ 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ