শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

গাজার স্কুলে ইসরায়েলি হামলায় নিহত শতাধিক ফিলিস্তিনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাস্তুচ্যুতরা আশ্রয় নেওয়া গাজার একটি স্কুলে ইসরায়েলি হামলায় ১০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। ফিলিস্তিনি রাষ্ট্রীয় বার্তা সংস্থা শনিবার জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, হামাসের কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে তারা।

হামাসচালিত গাজা সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে বলেছে, ‘ফজরের (ভোরের) নামাজ পড়ার সময় বাস্তুচ্যুত লোকদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী হামলা চলিয়েছে। ফলে হতাহতের সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে।

তারা বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ‘তাদের বিমানবাহিনী কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে হামলা করেছে। যা হামাস সন্ত্রাসী ও কমান্ডারদের আস্তানা হিসেবে কাজ করেছিল। আইএএফ হামাস সন্ত্রাসীদের আক্রমণ করেছে, যেটি হামাস কমান্ড এবং নিয়ন্ত্রণ কেন্দ্রের মধ্যে কাজ করছে। যেটি আল-তাবায়ীন স্কুলে এম্বেড করা হয়েছে।

এটি দারাজ তুফাহের একটি মসজিদের পাশে অবস্থিত, যা গাজা শহরের বাসিন্দাদের জন্য আশ্রয়স্থল হিসেবে কাজ করে।’

এখানে আরো বলা হয়েছে, ‘হামলার আগে সুনির্দিষ্ট যুদ্ধাস্ত্র ব্যবহার, আকাশে নজরদারি এবং গোয়েন্দা তথ্যসহ বেসামরিকদের ক্ষতির ঝুঁকি কমানোর জন্য অনেক পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে ইসরায়েলি বাহিনী জানিয়েছে।’

সূত্র : রয়টার্স

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ