শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

ঢাকায় পৌঁছেছেন মার্কিন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা  

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দ্বিপাক্ষিক সামরিক সক্ষমতা বাড়াতে ২ দিনের সফরে বাংলাদেশে পৌঁছেছেন যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি. ভোয়েলে।

সোমবার (২৪ মার্চ) রাতে তিনি ঢাকা পৌঁছান। তার সঙ্গে আরও ৬ জন সফরসঙ্গী রয়েছেন।

জানা গেছে, ঢাকা সফরে লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি. ভোয়েলে মঙ্গলবার (২৫ মার্চ) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন।

ঢাকার কূটনৈতিক মহল মনে করছে, প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফরের আগে যুক্তরাষ্ট্রের এ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তার বাংলাদেশ সফর বিশেষ তাৎপর্যপূর্ণ। ধারণা করা হচ্ছে, এ সফরে তিনি মিয়ানমারের রাখাইন রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমান্ত প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা নিয়ে আলোচনা করবেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ