২০২১ সালের গণভোটে পাস হওয়া একটি আইন অনুযায়ী, সুইজারল্যান্ডে এখন জনসমক্ষে মুখ ঢেকে রাখা নিষেধ। এরই ধারাবাহিকতায়, দেশটির কর্তৃপক্ষ প্রথমবারের মতো বোরকা পরার জন্য এক নারীকেই জরিমানা করেছে।
সোমবার (২৪ মার্চ) রুশ সংবাদমাধ্যম আরটির প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদন অনুযায়ী, এ ঘটনা ঘটেছে জুরিখ শহরে, যেখানে এক নারী প্রকাশ্যে বোরকা পরেছিলেন। সুইস পুলিশ মুখপাত্র মাইকেল ওয়াকার এই তথ্য নিশ্চিত করেছেন।
নতুন আইন অনুযায়ী, সুইজারল্যান্ডে মুসলিম নারীদের বোরকা ও নিকাব পরা নিষিদ্ধ করা হয়েছে। একইভাবে, বিক্ষোভকারী বা ক্রীড়াপ্রেমী যারা মুখোশ বা বালাক্লাভা পরেন, তাদের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা প্রযোজ্য।
তবে, এই আইনে কিছু ব্যতিক্রম রাখা হয়েছে- সà