সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারকে আর্থিক সহায়তা দিলেন জমিয়ত সভাপতি শাপলা হত্যাকাণ্ডে হাসিনাসহ অভিযুক্ত যে ৪১ জন ফিলিস্তিনে মসজিদ জ্বালিয়ে দিল অবৈধ ইহুদি বসতকারীরা শাপলা হত্যাকাণ্ড: ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু শাপলা চত্বর হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল রাজধানীতে ২ নারীর লাশ উদ্ধার প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাজায় ঈদের দিনেও ইসরাইলের হামলা, নিহত ৬৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র ঈদুল ফিতরের দিনেও গাজায় ভয়াবহ হামলা চালিয়েছে বর্বর ইসরাইলি বাহিনী। স্থানীয় সময় রবিবার (৩০ মার্চ) থেকে সোমবার রাত পর্যন্ত ইসরাইলি বোমা হামলায় নারী ও শিশুসহ অন্তত ৬৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানা গেছে।

আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ খবর জানা যানা যায়।

খবরে বলা হয়, নিহত ৬৪ জনের মধ্যে প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি উদ্ধার করেছে ১৫ জন স্বাস্থ্যকর্মীর মরদেহ, ৫ জন বেসামরিক প্রতিরক্ষাকর্মী এবং জাতিসংঘের একজন কর্মীর মৃতদেহ। 

প্রতিবেদনে বলা হয়েছে, ঈদের দিনেও গাজা উপত্যকায় নির্বিচারে বিমান হামলা চালিয়েছে দখলদার বাহিনী। ইসরাইলের এই আগ্রাসনে ঈদের আনন্দ বিষাদে পরিণত হয়েছে ফিলিস্তিনিদের জন্য।

এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, ‘পবিত্র ঈদের দিনেও দখলদার বাহিনী নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করেছে, যাদের মধ্যে ছিল ঈদের পোশাক পরা শিশুরাও। এই হামলা ইসরাইলি বাহিনীর ফ্যাসিবাদ ও মানবিক মূল্যবোধের প্রতি চরম অগ্রাহ্যের প্রতিফলন।’

স্থানীয় সূত্র বলছে, ঈদের সকালে নামাজ শেষে শিশু ও নারী-পুরুষরা যখন স্বজনদের সঙ্গে দেখা করতে ব্যস্ত, তখনই ইসরাইলি ড্রোন ও যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয়। হামলায় বহু ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে, আহত হয়েছেন অনেকে।

এই হত্যার চরম নিন্দা জানিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটি। তারা বলেছে, ২০১৭ সালের পর বিশ্বের একটি একক ঘটনায় এটাই তাদের সবচেয়ে বেশি ক্ষতি। 

জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ইসরাইলের এই আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছে। তবে ইসরাইলি বাহিনী জানিয়েছে, তারা তাদের সামরিক অভিযান অব্যাহত রাখবে। ফলে গাজার পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠার শঙ্কা তৈরি হয়েছে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ