ইতিহাস সাক্ষ্য দেয়, যুগে যুগে আল্লাহর আদেশ অমান্য করে এবং নবীদের হত্যা করে বনী ইসরাইল ফিতনা-ফাসাদের জন্ম দিয়েছে দুনিয়াজুড়ে। তাদের এই অবাধ্যতার কারণেই বহুবার তারা লাঞ্ছিত ও বিতাড়িত হয়েছে, সম্মুখীন হয়েছে ধ্বংসের। এই ধারা এখনো অব্যাহত রয়েছে, যার ইঙ্গিত বহু পূর্বেই পবিত্র কোরআনে দিয়ে গেছেন আল্লাহ তাআলা।
পবিত্র কোরআনে সূরা বনী ইসরাইলে মহান আল্লাহ বলেন, “আমি বনী ইসরাইলকে কিতাবে পরিষ্কার বলে দিয়েছি, তোমরা পৃথিবীর বুকে দুবার অনর্থ সৃষ্টি করবে এবং অত্যন্ত বড় ধরনের অবাধ্যতায় লিপ্ত হবে। অতঃপর যখন প্রতিশ্রুতি সেই প্রথম সময়টি এলো তখন আমি তোমাদের বিরুদ্ধে প্রেরণ করলাম আমার কঠোর যোদ্ধা বান্দাদেরকে। অতঃপর তারা প্রতিটি জনপদের আনাচে কানাচে ছড়িয়ে পড়ল। এ ওয়াদা পূর্ণ হওয়ারই ছিল।”
এই আয়াত থেকে বোঝা যায়, বনী ইসরাইল দুনিয়ার বুকে দুইবার বড় ধরনের ফাসাদ সৃষ্টি করবে। ইসলামি ঐতিহাসিক ও তাফসীরবিদদের মতে, প্রথম ঘটনাটি ইতিমধ্যে সংঘটিত হয়েছে। খ্রিষ্টপূর্ব ৭২২ সালে এশিরিয়ানরা বনী ইসরাইলের একটি অংশকে জোরপূর্বক নির্বাসিত করে। নব্য এশিরিয়ান রাজা তৃতীয় তিগলাত ফিলিসার এবং পঞ্চম সালমেনসার ইসরাইলি সাম্রাজ্য দখল করে জেরুজালেম দখল করেন, যা ছিল দাউদ (আ.) এর গঠিত সাম্রাজ্যের পতন।
পরে কো