শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের

ইসরায়েলি বিমান হামলায় গাজায় নিহত ১৭ ফিলিস্তিনি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা বিমান হামলায় অন্তত ১৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ভোর থেকে শুরু করে দিনভর চলা এই হামলায় আহত হয়েছেন আরও অনেকে। গাজার বিভিন্ন হাসপাতাল সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আলজাজিরা আরবির এক প্রতিবেদনে জানানো হয়, মধ্য গাজার দেইর আল-বালাহ শহরে একটি বসতবাড়িতে বিমান হামলায় একই পরিবারের তিন সদস্য নিহত হন। তাদের মরদেহ আল-আকসা শহীদ হাসপাতালে নেওয়া হয়েছে।

এছাড়া, গাজা শহরের রেমাল ও শেখ রাদওয়ান এলাকায় পৃথক দুটি হামলায় আরও চারজন নিহত হওয়ার তথ্য জানিয়েছে আল-শিফা হাসপাতালের সূত্র।

অন্যদিকে, তুফফাহ এলাকার জাফফা স্ট্রিটে একটি বাড়িতে ইসরায়েলি বোমা হামলায় নিহত হন আরও চারজন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন গাজার আল-আহলি হাসপাতালের চিকিৎসকরা।

হামলার ফলে বহু বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা।

সূত্র: আলজাজিরা

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ