মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
শরীয়তপুরে বড়াইল মাদরাসার ইসলাহি মাহফিল সম্পন্ন মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান ইসলামী ঐক্যজোটের সাবেক এমপি গোলাম সরোয়ার হিরুর ইন্তেকাল  ‘পালাবো না বলেও যে পালায়, সে আসি আসি করেও আসবে না’ ইরান যুদ্ধের পর প্রথমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু আজ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচেন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়া: স্বপ্ন নয়, ধ্বংসের ফাঁদ

আফগানি মুদ্রা স্থিতিশীল, ব্যাংকিং খাত শক্তিশালী হচ্ছে: দা আফগানিস্তান ব্যাংক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংক দা আফগানিস্তান ব্যাংক (ডিএবি) শনিবার তাদের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে ইসলামিক আমিরাতের প্রথম বছরের আর্থিক কার্যক্রম এবং অর্জনসমূহ তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত এক বছরে মার্কিন ডলারের বিপরীতে আফগানি মুদ্রার মান ০.৭৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা মুদ্রার স্থিতিশীলতা নির্দেশ করে।

ডিএবি জানায়, বাণিজ্যিক ব্যাংকগুলোকে পূর্বে বীমা খাতে দেওয়া ৫ বিলিয়ন আফগানি অর্থ ফেরত দেওয়া হয়েছে। পাশাপাশি ব্যাংকিং ব্যবস্থাকে পরিচ্ছন্ন রাখতে ৫ বিলিয়ন পুরাতন বা জীর্ণ নোট সংগ্রহ করা হয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, বাণিজ্যিক ব্যাংকগুলোর মোট সম্পদ ১৫ বিলিয়ন আফগানি বৃদ্ধি পেয়েছে। এছাড়া, ২০২৪ সালে ১৬,০০০ ব্যক্তিকে ইসলামিক অর্থায়নের আওতায় আনা হয়েছে। শুধু তিন মাসেই জনগণ ব্যাংকে জমা রেখেছে ৭৯ বিলিয়ন আফগানি, যা ব্যাংকিং ব্যবস্থার প্রতি জনসাধারণের আস্থা বৃদ্ধির প্রমাণ।

ডিএবি জানায়, আফগান ব্যাংকগুলোর বর্তমানে বিশ্বের প্রায় ২০০টি ব্যাংকের সঙ্গে লেনদেন ও কার্যসম্পর্ক রয়েছে। একইসঙ্গে, ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থার সম্প্রসারণেও জোর তৎপরতা চলছে।

উল্লেখ্য, ইসলামিক আমিরাতের বিভিন্ন প্রতিষ্ঠানের এক বছরের অর্জনের অংশ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ও শনিবার তাদের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ