শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

গাজায় ইসরায়েলি হামলায় আরও ১০০ নিহত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় চিকিৎসা সূত্র। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বিশেষ করে উত্তরাঞ্চলে হামলা আরও তীব্র আকার ধারণ করেছে। শুধু গাজা সিটিতেই প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৬১ জন।

বুধবার গাজা সিটির উত্তরে ত্রাণ বিতরণের চেষ্টা করছিল এমন কয়েকটি গোষ্ঠীর ওপর ইসরায়েলি বিমান হামলায় নিহত হন অন্তত ১২ জন। একই দিনে খাদ্য সংগ্রহের চেষ্টায় থাকা অবস্থায় ইসরায়েলি হামলায় আরও ৩৭ জনের মৃত্যু হয়।

দক্ষিণ গাজার নাসের হাসপাতালের তথ্য অনুযায়ী, রাফাহর উত্তরে একটি ত্রাণকেন্দ্রের কাছে ইসরায়েলি হামলায় নিহত হন ১৬ জন। এছাড়া উত্তরাঞ্চলে ত্রাণের অপেক্ষায় থাকা অবস্থায় হামলায় প্রাণ হারান আরও ১৪ জন এবং আহত হয়েছেন অন্তত ১১৩ জন বলে জানিয়েছে গাজার জরুরি ও অ্যাম্বুলেন্স সার্ভিস।

এদিকে, ইসরায়েলের আরোপিত অবরোধজনিত অনাহার ও অপুষ্টিতে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে তিনজন শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, অক্টোবর ২০২৩ থেকে চলমান যুদ্ধের মধ্যে অনাহার ও অপুষ্টিতে মোট ২৩৫ জন প্রাণ হারিয়েছেন, যার মধ্যে ১০৬ জন শিশু।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ