শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ভারতকে কঠোর হুঁশিয়ারি: পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বৃহস্পতিবার সতর্কবার্তা দিয়ে বলেন, সিন্ধু নদীর ওপর পাকিস্তানের পানির অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করলে ভারতকে শক্তিশালী জবাব দেওয়া হবে।

হেগের আন্তর্জাতিক আদালত সম্প্রতি পাকিস্তানের পক্ষে রায় দিয়ে ভারতকে একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত না করার নির্দেশ দেওয়ার পর সাংবাদিকদের উদ্দেশে শাহবাজ শরিফ বলেন, “আপনি পাকিস্তানের এক ফোঁটা পানিও নিতে পারবেন না। যদি সাহস করেন, তাহলে এমন শিক্ষা দেব যা সারা জীবন মনে রাখবেন।”

তিনি আরও দাবি করেন, সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষে পাকিস্তান বিমানবাহিনী ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে চারটি রাফাল যুদ্ধবিমান ছিল। এর আগে পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলাওয়াল ভুট্টো এবং সেনাবাহিনী প্রধানও ভারতকে সমজাতীয় সতর্কবার্তা দিয়েছেন।

পানি বণ্টন ও সীমান্ত ইস্যুতে দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। ১৯৬০ সালে স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি অনুযায়ী, সিন্ধু নদীর পানির সুষ্ঠু বণ্টনে ভারত ও পাকিস্তান বাধ্য। সাম্প্রতিক বছরগুলোতে রাজনৈতিক ও সামরিক উত্তেজনার পাশাপাশি জলসম্পদ নিয়েও দুই দেশের বিরোধ তীব্রতর হয়েছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ