চীনের গুয়াংজু শহরের জিফাংবেই লু এলাকার সেই প্রাচীন মসজিদে আজও প্রতিধ্বনিত হয় আজানের ধ্বনি। মসজিদের নীরব প্রাঙ্গণে ইতিহাস যেন ফিসফিসিয়ে বলে- ‘এখানেই শায়িত আছেন সেই প্রখ্যাত সাহাবী, যিনি চীনে এসে প্রথম ইসলামের আলো প্রজ্বলিত করেছিলেন।’
চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংজু শহরের জিফাংবেই লু এলাকায় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ও পবিত্র নিদর্শন আজও সংরক্ষিত আছে- মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় সাহাবী হযরত সা’দ ইবনে আবি ওয়াক্কাস (রা.)-এর কবর। ইসলাম প্রচারের সুবাদে তিনি চীনে আগমন করেন এবং এখানেই ইন্তেকাল করেন। তাঁর কবরটি আজও চীনের মুসলমানদের কাছে এক গভীর শ্রদ্ধা ও ইসলামের প্রতি অনুপ্রেরণার কেন্দ্রবিন্দু।
বিভিন্ন ঐতিহাসিক সূত্রে জানা যায়, হযরত সা’দ ইবনে আবি ওয়াক্à