ভারতীয় মুসলিমদের প্রতি বৈষম্যের অভিযোগ করেছেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি এবং দারুল উলুম দেওবন্দের প্রখ্যাত মুহাদ্দিস মাওলানা সাইয়েদ আরশাদ মাদানী। ভারতে মুসলিমদের টার্গেট করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরশাদ মাদানী উদাহরণ দিয়ে বলেন, মুসলিম নেতারা বিদেশে উচ্চপদে পৌঁছেছেন। কিন্তু ভারতে যারা এই পদে পৌঁছেছেন, তাদেরকে জেলে পাঠানো হয়। তিনি নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি এবং লন্ডনের মেয়র সাদিক খানের কথা উল্লেখ করেন।
মাওলানা মাদানী বলেন, ভারতে একজন মুসলিম কোনো বিশ্ববিদ্যালয়ের ভিসি হতে পারেন না। যদি কেউ তা করেন, তবে তাকে কারাগারে পাঠানো হয়। আর এর উদাহরণ হলেন আজম খান। আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে হওয়া à