শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায় ওয়াইসি-চন্দ্রশেখরের জোট, ভোটের মাঠে সুবিধা পাবে বিজেপি? সৌদি আরবে হামলা বন্ধে জাতিসংঘ-ওআইসির হস্তক্ষেপ চায় খেলাফত আন্দোলন হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু আঠারো বছরের সাধনা ও দীর্ঘ শিক্ষাজীবন ময়মনসিংহে খেলাফত ছাত্র মজলিসের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা জাকির নায়েকের সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত সবার কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

ইরানে সামরিক মহড়ায় একসঙ্গে ভারত-পাকিস্তানের সেনারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরানের আয়োজনে দেশটিতে চলতি সপ্তাহে এক সামরিক মহড়ায় একই সঙ্গে অংশ নিয়েছে ভারত ও পাকিস্তানের সামরিক বাহিনীর সদস্যরা। চীনের নেতৃত্বের সহযোগিতা জোট সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) অন্তর্ভুক্ত দেশগুলোর সদস্যদের নিয়ে শাহানদ-২০২৫ শীর্ষক এ মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়ায় চির প্রতিদ্বন্দ্বী দুই দেশের অংশগ্রহণ এক বিরল ঘটনার জন্ম দিয়েছে। এর আগে গত মে মাসে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে ধ্বংসাত্মক সংঘর্ষ হয়। সংঘর্ষ শেষ হলেও দুই দেশের মধ্যে এখনও শীতল সম্পর্ক চলছে।

যদিও উভয় দেশের সামরিক বাহিনীর সদস্যরা একসঙ্গে মহড়ায় অংশ নিয়েছেন, তবে বিশ্লেষকরা বলছেন যে, প্রাতিষ্ঠানিক বাধ্যবাধকতা থেকে তারা এখানে অংশ নিয়েছেন। দুই দেশের সম্পর্ক এখনও স্বাভাবিক হয়নি।