শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায় ওয়াইসি-চন্দ্রশেখরের জোট, ভোটের মাঠে সুবিধা পাবে বিজেপি? সৌদি আরবে হামলা বন্ধে জাতিসংঘ-ওআইসির হস্তক্ষেপ চায় খেলাফত আন্দোলন হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু আঠারো বছরের সাধনা ও দীর্ঘ শিক্ষাজীবন ময়মনসিংহে খেলাফত ছাত্র মজলিসের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা জাকির নায়েকের সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত সবার কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

সউদী আরব–কাতারের মধ্যে দ্রুত গতির রেল চুক্তি স্বাক্ষর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সউদী আরব এবং কাতার সোমবার (৮ ডিসেম্বর) এক ঐতিহাসিক উচ্চগতির রেল প্রকল্পের চুক্তি স্বাক্ষর করেছে। এটি দু’দেশের রাজধানীকে যুক্ত করবে এবং উপসাগরীয় (গালফ) অঞ্চলের প্রথম এ ধরনের প্রকল্প। দীর্ঘদিন দ্বন্দ্বপূর্ণ সম্পর্কের পর এটি দুই দেশের মধ্যে সহযোগিতা ও যোগাযোগ বাড়ানোর নতুন অধ্যায়কে চিহ্নিত করছে।

সউদী আরবের রাজধানী রিয়াদ ও কাতারের দোহা শহরের মধ্যে এই রেলপথ তৈরি হবে। রিয়াদের কিং সালমান আন্তর্জাতিক বিমানবন্দরকে দোহা’র হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে যুক্ত করা হবে। এছাড়া সউদী শহর আল-হফুফ এবং দাম্মামও এই নেটওয়ার্কের অংশ হবে। উচ্চ গতির বৈদ্যুতিক রেলটি ঘণ্টায় ৩০০ কিমি (১৮৬ মাইল) গতিতে চলবে এবং রিয়াদ থেকে দোহার যাত্রা মাত্র দুই ঘণ্টায় শেষ হবে। যদিও সরাসরি বিমান যাত্রা প্রায় ৯০ মিনিট সময় নেয়à¥