শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সবার কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ইসলামী আন্দোলনের ছাত্রী ও মহিলা ইউনিটের শপথ ও তারবিয়াত মজলিস অনুষ্ঠিত ক্যান্সার চিকিৎসায় প্রতিটি বিভাগে বিশেষায়িত হাসপাতাল করবে সরকার বেহুঁশ দিগ্বিদিক বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, বিপাকে ব্যবহারকারীরা  দুই কোটি মানুষের স্বাক্ষর সংগ্রহের ঘোষণা খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির মাওলানা আরশাদ মাদানীর শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছেন পাকিস্তান বেফাকের ২৮ বছরের কাণ্ডারি, কে এই হানিফ জালান্ধরি মসজিদে নববিতে জুমার নামাজে মুসল্লিদের জন্য বিশেষ ‘তাসহিল কার্ড’

আফগানিস্তানের সৌরবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগে আগ্রহ তুর্কি কোম্পানিগুলোর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আফগানিস্তানের সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে বিভিন্ন তুর্কি কোম্পানি। সম্প্রতি জ্বালানি ও পানি মন্ত্রী মোল্লা আব্দুল লতিফ মনসুরের সঙ্গে এক বৈঠকে তুর্কি প্রতিনিধিরা এই আগ্রহের কথা জানান।

জ্বালানি ও পানি মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, তুর্কি কোম্পানিগুলো ১০ থেকে ১০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ করতে চায় এবং এ ক্ষেত্রে আফগান সরকারের সহযোগিতা কামনা করেছে।

বৈঠকে মন্ত্রী মোল্লা আব্দুল লতিফ মনসুর তুর্কি বিনিয়োগকারীদের আগ্রহকে স্বাগত জানান। তিনি আফগানিস্তানে বিদ্যমান অনুকূল বিনিয়োগ পরিবেশ ও উন্নত নিরাপত্তা পরিস্থিতির কথা তুলে ধরে বলেন, সরকার এসব প্রকল্প বাস্তবায়নে পূর্ণ সহযোগিতা দিতে প্রস্তুত।

বৈঠকের শেষে সৌরবিদ্যুৎ প্রকল্পে বাস্তব বিনিয়োগের ভিত্তি তৈরির লক্ষ্যে উভয় পক্ষের কারিগরি দলগুলোর মধ্যে শিগগিরই সমন্বয় সভা আয়োজনের বিষয়ে সম্মতি প্রকাশ করা হয়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ