সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
ময়মনসিংহে ১২ দিনে ৫ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৬ সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার'

৪২ মেধাবী শিক্ষার্থীকে ওমরাহ করালো কাতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাতারের ওয়াকফ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয় ৪২ জন মেধাবী শিক্ষার্থীকে ওমরাহ করিয়েছে। এসব শিক্ষার্থীরা বৃত্তি নিয়ে বিভিন্ন দেশ থেকে কাতারে লেখাপড়া করতে এসেছে। লেখাপড়ায় বিশেষ কৃতিত্ব ও ইসলামী মূল্যবোধের প্রতি অঙ্গীকারের স্বীকৃতি হিসেবে তাদেরকে ওমরাহ করানো হয়েছে

শিক্ষার্থীরা গত ২৮ ডিসেম্বর ২৫ ওমরাহতে যায় এবং ৩ জানুয়ারি ২০২৬ তারিখে ফিরে আসে। ওমরাহর সফরে বাংলাদেশসহ ১৪টি দেশের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। আফ্রিকান দেশগুলোর মধ্যে ছিল গাম্বিয়া, সেনেগাল, মরিতানিয়া, বেনিন, সোমালিয়া, বুরকিনা ফাসো, তিউনিসিয়া ও কোমোরোস। আর এশিয়ার ভেতর ইন্দোনেশিয়া, ভারত, থাইল্যান্ড ও বাংলাদেশ থেকে শিক্ষার্থীরা অংশ নেয়। পাশাপাশি গ্রেট ব্রিটেন ও রাশিয়ার প্রতিনিধিরাও এই সফরে অন্তর্ভুক্ত ছিল।

শিক্ষা ও প্রশাসন বিভাগের সাতজন তত্ত্বাবধায়কের দিকনির্দেশনায় ওমরাহ সফর পরিচালিত হয়। সফরের সূচনা হয় মদিনা মুনাওয়ারা থেকে। যেখানে শিক্ষার্থীরা মসজিদে নববীতে নামাজ আদায় করেন এবং কুবা মসজিদ ও উহুদ শহীদদের কবরস্থানের মতো গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান পরিদর্শন করেন, যাতে তারা নবী (সা.)-এর জীবনী সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারেন। মদিনায় অবস্থান শেষে শিক্ষার্থীরা মক্কায় গমন করেন এবং ওমরাহর আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। কর্মসূচিতে মক্কায় তারা জাবালে সাওর, আরাফাত, পবিত্র কোরআন জাদুঘর ও ওহি জাদুঘর পরিদর্শন।

মন্ত্রণালয় জানায়, উদ্যোগটি শিক্ষা ও চরিত্র গঠনের সমন্বয় সাধনের একটি বৃহত্তর কৌশলের অংশ। কর্মসূচির আওতায় জুল-হুলাইফাহ মিকাত থেকে শুরু করে ওমরাহর সঠিক পদ্ধতি সম্পর্কে ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের নেতৃত্বগুণ ও সহযোগিতার মানসিকতা গড়ে তুলতে তাদের নির্দিষ্ট দায়িত্বসহ ছোট ছোট দলে ভাগ করা হয়, যা পারস্পরিক সম্মান ও দলগত চেতনা বিকাশে সহায়ক পরিবেশ সৃষ্টি করে।

আওকাফ মন্ত্রণালয় আরও উল্লেখ করে যে, এই বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিজ নিজ দেশে শান্তি ও হেদায়াতের দূত হিসেবে গড়ে তোলাই লক্ষ্য। কাতার থেকে শিক্ষা সম্পন্ন করে তারা যেন তাদের সমাজে মধ্যপন্থী ইসলাম ও প্রজ্ঞার বার্তা পৌঁছে দিতে পারে।

সূত্র: দ্য পেনিনসুলা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ