সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
ময়মনসিংহে ১২ দিনে ৫ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৬ সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার'

সিরিয়ায় যুদ্ধবিরতি ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতে কয়েকদিন ধরে চলা সংঘর্ষের পর যুদ্ধবিরতি ঘোষণা করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) ও সরকারি বাহিনীর মধ্যে এই সংঘর্ষ চলছিল।

শুক্রবার (৯ জানুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় ভোর ৩টা থেকে আলেপ্পোর শেখ মাকসুদ, আশরাফিয়েহ ও বানি জায়দ এলাকায় সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। একই সঙ্গে সশস্ত্র গোষ্ঠীগুলোকে ওই এলাকা ছাড়ার জন্য ৬ ঘণ্টার সময়সীমা দেওয়া হয়েছে।

আলজাজিরা জানিয়েছে, মাঠপর্যায়ের প্রতিবেদনে জানা গেছে, যুদ্ধবিরতির মধ্যেও আলেপ্পোর আশরাফিয়েহ এলাকায় রাষ্ট্রের ইন্টারনাল সিকিউরিটি ফোর্স তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে। গত ৪৮ ঘণ্টায় শেখ মাকসুদ ও আশরাফিয়েহ এলাকা থেকে প্রায় ১ লাখ ২০ হাজার মানুষ এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার থেকে শুরু হওয়া সহিংসতায় এখন পর্যন্ত অন্তত ২২ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৯ জন বেসামরিক নাগরিক রয়েছেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ