সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
ময়মনসিংহে ১২ দিনে ৫ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৬ সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার'

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

৫ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে পাকিস্তানে। রাজধানী ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিসহ দেশটির বিভিন্ন এলাকায় এই ভূকম্পন অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

পাকিস্তানের আবহাওয়া অধিদফতর (পিএমডি) জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ২টার দিকে তাজিকিস্তান ও চীনের জিনজিয়াং সীমান্ত অঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে।

দেশটির ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার (এনএসএমসি) এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৫৯ কিলোমিটার গভীরে।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি এবং খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন জেলা ও শহরে কম্পন অনুভূত হয়েছে।

প্রসঙ্গত, পাকিস্তান তিনটি প্রধান টেকটোনিক প্লেটের ওপর অবস্থিত- আরব, ইউরো-এশীয় এবং ভারতীয়— যা দেশটিতে পাঁচটি ভূমিকম্প অঞ্চল তৈরি করে এবং একাধিক ফল্ট লাইন থাকায় টেকটোনিক নড়াচড়া ঘন ঘন ঘটে; ফলে এই অঞ্চলে প্রায়ই ভূমিকম্প অনুভুত হয়। গত আগস্ট মাসে পাকিস্তানের প্রতিবেশী দেশ আফগানিস্তানে ৬ মাত্রার এক ভূমিকম্পে ২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছিল।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ