সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন হিজাবি নারী: আসাদুদ্দিন ওয়াইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হিজাব পরা নারী একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএ) প্রধান ও হায়দ্রাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি।

মুম্বাই এবং রাজ্যের অন্যান্য শহরে স্থানীয় নির্বাচনের আগে মহারাষ্ট্র জুড়ে প্রচারণা চালাচ্ছেন ওয়াইসি। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সোলাপুরে এক ভাষণে এআইএমআইএ সভাপতি ভারতীয় সংবিধানের উদ্ধৃতি দিয়ে ছিলেন, যা দেশের যেকোনো নাগরিককে শীর্ষ পদে অধিষ্ঠিত হওয়ার অনুমতি দেয়।

আলোচিত এই মুসলিম নেতা বলেন, ‘পাকিস্তানের সংবিধানে স্পষ্টভাবে বলা আছে যে, শুধু একটি ধর্মের (ইসলাম) ব্যক্তি দেশের প্রধানমন্ত্রী হতে পারেন। তবে বাবা সাহেবের (বিআর আম্বেদকর - যিনি ভারতের সংবিধান প্রণয়নকারী কমিটির প্রধান ছিলেন) সংবিধানে বলা হয়েছে, ভারতের যেকোনো নাগরিক প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা মেয়র হতে পারেন। আমার স্বপ্ন যে এমন একদিন আসবে যখন একজন হিজাব পরা কন্যা এই দেশের প্রধানমন্ত্রী হবেন।’

ওয়াইসি এই মন্তব্যে পরপরই ক্ষোভ প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোতির দল বিজেপি। প্রতিক্রিয়ায় মহারাষ্ট্রের মন্ত্রী এবং বিজেপি নেতা নীতেশ রানে বলেছেন, ‘একটি হিন্দুরাষ্ট্রে আসাদুদ্দিন ওয়াইসির এত দুঃসাহসিক হওয়া উচিত নয়। আমাদের জনসংখ্যার ৯০ শতাংশ হিন্দু। হিজাব বা বোরকা পরা কোন নারী  মুম্বাইয়ের প্রধানমন্ত্রী বা মেয়র হতে পারবেন না। যারা হিজাব পড়তে চান তারা ইসলামাবাদ বা করাচিতে যেতে পারেন। তাদের এখানে কোনো স্থান নেই।’সূত্র: এনডিটিভি

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ