সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

ইরানে হামলা হলে জবাব দেবে কাতাইব হিজবুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরানে যুক্তরাষ্ট্র হামলা চালালে তার জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরাকভিত্তিক সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ।

সোমবার (১২ জানুয়ারি) এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব আবু হুসেইন আল-হামিদাভি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, তাহলে তারা ইরানি জনগণের পাশে দাঁড়াবে।

তিনি বলেন, এ অঞ্চলে এখন ‘সত্য ও মিথ্যার শক্তির’ মধ্যে নতুন সংঘাত শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রকে তিনি এই সংঘাতের নেতৃত্বদানকারী শক্তি হিসেবে উল্লেখ করেন।

আল-হামিদাভির দাবি, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা যুক্তরাষ্ট্রের জন্য সহজ হবে না। এতে ওয়াশিংটনকে বড় মূল্য দিতে হবে।

তিনি আরও বলেন, যে কোনো পরিস্থিতিতে কাতাইব হিজবুল্লাহ ইরান ও এর জনগণের পাশে থাকবে।

কাতাইব হিজবুল্লাহকে ২০০৯ সালে যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। সংগঠনটি ইরাকে ইরানঘনিষ্ঠ শক্তিশালী গোষ্ঠীগুলোর একটি।

এর আগে যুক্তরাষ্ট্র অভিযোগ করে, ইরানের চলমান বিক্ষোভ দমনে লেবাননের হিজবুল্লাহ ও ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোকে ব্যবহার করছে তেহরান।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ