সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

পাকিস্তানে কোয়েটাসহ ১২ শহরে হামলা, ৮০ সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তানের কোয়েটাসহ বেলুচিস্তানের ১২টি শহরে একযোগে হামলা চালিয়েছে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। এতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অন্তত ৮০ জন সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দেশটির গোয়েন্দা সংস্থা এবং সন্ত্রাস-বিরোধী দলের সদস্যও রয়েছেন।

শনিবার (৩১ জানুয়ারি) বিএলএ এই দাবি করেছে, খবর জানিয়েছে এনডিটিভি।

বিএলএ এক বিবৃতিতে জানিয়েছে, তাদের যোদ্ধারা বেলুচিস্তানের বিভিন্ন শহরে একাধিক হামলা চালিয়েছে। তারা এই অভিযানকে 'অপারেশন হিরোফ ফেজ টু' হিসেবে উল্লেখ করেছে।

পাকিস্তানের এই সংগঠন দাবি করেছে, তারা ১২ ঘণ্টার মধ্যে ইসলামাবাদে নিরাপত্তা বাহিনী ও প্রশাসনিক স্থাপনায় হামলা চালিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিএলএ-র দাবির সত্যতা যাচাই করার মতো প্রমাণ পাওয়া গেছে।

বিএলএ'র মুখপাত্র জিয়ান্দ বেলুচ বলেছেন, কোয়েটা, নশকি, মাসতুং, দালবানদিন, কালাত, খারান, পাঞ্চগুর, গোয়াদার, পানসি, তুরবাত, তুম্ব, বুলেদা, ম্যাঙ্গোচর, লাসবেলা, কেচ এবং আওরানে হামলা চালানো হয়েছে।

সংগঠনটির দাবি, শত্রুপক্ষ পাক সেনাবাহিনী, প্রশাসন, ও নিরাপত্তা বাহিনীর ভবনে যোদ্ধারা অনবরত হামলা চালিয়েছে। বিএলএ'র দাবি, বেশ কয়েকটি অঞ্চলে সাময়িকভাবে পাক বাহিনীর চলাচল বন্ধ করে দেওয়া হয়।

এই অভিযানে নিজেদের সাতজন যোদ্ধা নিহত হয়েছে বলে জানায় সংগঠনটি।

তবে পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং দাবি করেছে, বেলুচিস্তানে ভারত সমর্থিত ৯২ জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। সেইসঙ্গে ১৮ জন বেসামরিক নাগরিক ও ১৫ জন সেনা নিহত হয়েছে বলে জানায় পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ