সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

দীর্ঘদিন পর সামরিক সহযোগিতায় ফিরল মিসর–তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দীর্ঘদিনের দূরত্ব ঘুচিয়ে আবার কাছে এলো মিসর ও তুরস্ক। কায়রোতে দুই দেশের শীর্ষ নেতাদের বৈঠকে ড্রোন ও অস্ত্র কেনাসহ বড় একটি সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতে মধ্যপ্রাচ্যের দুই শক্তিশালী দেশের সম্পর্ক নতুন করে গতি পেল।

বুধবার (৪ফেব্রুয়ারি) মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান একটি সামরিক সহযোগিতা কাঠামো চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তির আওতায় প্রায় ৩৫০ মিলিয়ন ডলার মূল্যের প্রতিরক্ষা চুক্তি হয়েছে। চুক্তিতে ড্রোন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং গোলাবারুদ যৌথভাবে তৈরির কথা রয়েছে।

তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী জানান, এই চুক্তির অংশ হিসেবে মিসর তুরস্কের তৈরি টোলগা স্বল্প-পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনবে। এর মূল্য প্রায় ১৩০ মিলিয়ন ডলার। এই ব্যবস্থা আকাশ থেকে আসা হুমকি ঠেকাতে ব্যবহৃত হয়। যেমন ড্রোন, চালকবিহীন বিমান এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র (নিচু দিয়ে উড়ে আসা ক্ষেপণাস্ত্র)। এটি ইলেকট্রনিক জ্যামিং (সংকেত ব্যাহত করা) ও সরাসরি আঘাত—দুই পদ্ধতিতেই কাজ করে।

চুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, মিসরের ভেতরেই অস্ত্র তৈরির কারখানা গড়া হবে। তুরস্কের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এমকেই মিসরের সঙ্গে যৌথভাবে দূরপাল্লার কামানের গোলা তৈরি করবে। পাশাপাশি সেনাবাহিনীর জন্য বিভিন্ন ধরনের গুলি তৈরির ব্যবস্থাও থাকবে বলে জানা গেছে।

এ ছাড়া মিসর ও তুরস্ক যৌথভাবে হামজা ড্রোন উৎপাদন শুরু করেছে। ইতিমধ্যে একটি আফ্রিকান দেশের কাছে ২০টি ড্রোন রপ্তানির চুক্তিও হয়েছে।

এই সফরে শুধু প্রতিরক্ষা নয়, পর্যটন, স্বাস্থ্য ও কৃষিসহ মোট ১৮টি চুক্তি হয়েছে। দুই দেশ ২০২৮ সালের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ৯ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ১৫ বিলিয়ন ডলারে নিতে চায়।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ