সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

গাজায় ৮ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইন্দোনেশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনের গাজার জন্য প্রস্তাবিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী ২০ হাজার সেনা নিয়ে গঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে ইন্দোনেশিয়া একাই ৮ হাজার সেনা পাঠানোর পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্টের মুখপাত্র প্রাবোও সুবিয়ান্টোর। খবর আল-জাজিরার।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সাংবাদিকদের তিনি এ কথা বলেন বলে প্রতিবেদনে বলা হয়।

গত বছর গাজার শান্তিরক্ষা বাহিনীর জন্য ২০ হাজার সেনা প্রস্তুত করার প্রতিশ্রুতি দিয়েছিল ইন্দোনেশিয়া। তবে দেশটি বলেছে, বাহিনীর ম্যান্ডেটের বিস্তারিত জানা ছাড়া মোতায়েন চূড়ান্তভাবে নিশ্চিত করা হবে না।

সাংবাদিকদের মুখপাত্র প্রাসেত্যো হাদি বলেন, ইন্দোনেশিয়া গাজায় ৮ হাজার সেনা পাঠাতে পারে। তবে এ ব্যাপারে কোনো নির্দিষ্ট শর্ত বা কার্যক্রম এলাকার বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
 
প্রাবোওর মুখপাত্র হাদি জানান, ‘আমরা শুধু প্রস্তুতি নিচ্ছি, যাতে কোনো চুক্তি হলে আমরা শান্তিরক্ষা বাহিনী পাঠাতে পারি।’ তিনি আরও বলেন, বোর্ডের স্থায়ী সদস্যপদ নিশ্চিত করার জন্য ১ বিলিয়ন ডলার পরিশোধের আগে আরও আলোচনা হবে।
 
এর আগে গত সোমবার (৯ ফেব্রুয়ারি) জাকার্তায় প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে নিরাপত্তা বৈঠক করেন দেশটির সেনাপ্রধান মারুলি সিমানজুনতাক। বৈঠকের পর তিনি বলেন, একটি ব্রিগেড সম্ভবত ৫,০০০ থেকে ৮,০০০ সেনা ট্রাম্পের শান্তি বোর্ডকে সহায়তা করার জন্য প্রস্তুত করা হচ্ছে।
 
গত নভেম্বরে গৃহীত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক প্রস্তাবে যুদ্ধবিরতির পর গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনে বোর্ড অব পিস ও সহযোগী রাষ্ট্রগুলোকে অনুমোদন দেওয়া হয়। তবে অক্টোবরে শুরু হওয়া যুদ্ধবিরতি এখনও নাজুক অবস্থায় রয়েছে এবং চলমান সহিংসতায় মানবিক সংকট আরও গভীর হয়েছে।

চলতি মাসের শেষদিকে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিস বা শান্তি পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোওকে ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ