রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

সুদানে হাফেজিয়া মাদ্রাসায় ড্রোন হামলা: ২ শিশু নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুদানের আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর ড্রোন হামলায় দক্ষিণ কোরদোফান রাজ্যের এল-রাহাদ শহরে দুই শিশু প্রাণ হারিয়েছে বলে জানা গেছে। বুধবারের এ ঘটনায় আরও অন্তত ১২ জন আহত হয়েছেন। স্থানীয় একটি চিকিৎসা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

বার্তা সংস্থাটি জানিয়েছে, ২০২৩ সালের এপ্রিল থেকে আরএসএফ ও দেশটির নিয়মিত সেনাবাহিনীর মধ্যে চলমান যুদ্ধে কোরদোফান অঞ্চল বর্তমানে সবচেয়ে তীব্র সংঘাতপূর্ণ এলাকায় পরিণত হয়েছে।

হামলার প্রত্যক্ষদর্শী আহমেদ মুসা বলেন, আমি অন্তত এক ডজন শিক্ষার্থীকে আহত অবস্থায় দেখেছি। ড্রোনটি একটি হাফেজিয়া মাদ্রাসায় আঘাত হানে।

গত ফেব্রুয়ারিতে সেনাবাহিনী এল-রাহাদ শহরটি পুনর্দখল করে। দ্রুত অভিযানের অংশ হিসেবে তারা পশ্চিম দিকে অগ্রসর হয়ে দীর্ঘদিন ধরে অবরুদ্ধ এল-ওবেইদের অবরোধ ভাঙে।

এরপর থেকে আরএসএফ আবারও এল-ওবেইদকে পুনরায় ঘিরে ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে তারা দারফুরের বিস্তীর্ণ পশ্চিমাঞ্চলকে দেশের অন্যান্য অংশের সঙ্গে সংযুক্তকারী পূর্ব মহাসড়কে ধারাবাহিক ড্রোন হামলা চালিয়েছে।

যুদ্ধ শুরুর পর থেকে হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং প্রায় ১ কোটি ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যা বিশ্বে সবচেয়ে বড় ক্ষুধা ও বাস্তুচ্যুত সংকট সৃষ্টি করেছে।
বিডি প্রতিদিন/নাজিম

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ