সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

রমজান উপলক্ষে আরব আমিরাতে ৩ হাজার ২৯৬ বন্দির মুক্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ জন বন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দেশটির শীর্ষ নেতৃত্ব আলাদাভাবে এই সাধারণ ক্ষমার ঘোষণা দেন।

ইউএইর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান দেশটির বিভিন্ন সংশোধনাগার ও কারাগার থেকে মোট ১,৪৪০ জন বন্দিকে মুক্তির নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি অঙ্গীকার করেছেন, তাদের সাজা থেকে উদ্ভূত বকেয়ার আর্থিক দায়-দায়িত্বও তিনি পরিশোধ করবেন। এর মাধ্যমে মুক্তিপ্রাপ্তরা যেন নতুন জীবন শুরু করার সুযোগ পান এবং মাহে রমজানে তাদের পরিবার কিছুটা স্বস্তি পায়—সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

অন্যদিকে দুবাইয়ের শাসক, ইউএইর ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম নির্দেশ দিয়েছেন, দুবাইয়ের সংশোধনাগার থেকে বন্দিদের মুক্তি দিতে। তার নির্দেশ অনুযায়ী বিভিন্ন দেশের ১ হাজার ৮৫৬ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়।

সংযুক্ত আরব আমিরাতে রমজান মাসসহ অন্যান্য গুরুত্বপূর্ণ উপলক্ষে এ ধরনের সাধারণ ক্ষমার ঘোষণা দেওয়া একটি প্রচলিত রীতি। এর মাধ্যমে নতুনভাবে জীবন গড়ার সুযোগ দেওয়া হয়  নির্বাচিত বন্দিদের।

 

আই.এইচ./


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ